🏠 সরাসরি শপে এসে দেখে নেওয়ার সুবিধা | 🚚 সারা বাংলাদেশে হোম ডেলিভারি | ❌ অগ্রিম পেমেন্ট ছাড়াই অর্ডার করুন নিশ্চিন্তে। Needs4U.shop এ আপনাকে স্বাগতম | 🏠 সরাসরি শপে এসে দেখে নেওয়ার সুবিধা | 🚚 সারা বাংলাদেশে হোম ডেলিভারি | ❌ অগ্রিম পেমেন্ট ছাড়াই অর্ডার করুন নিশ্চিন্তে। Needs4U.shop এ আপনাকে স্বাগতম |

0 item

৳ 0

Automatic Water Pump Controller (3 - 4 HP Dual Tank)

৳ 4,200.00 ৳ 2,950.00

Product Code : LC004

199 Items left

- +
0 Reviews 0.00/5 See Reviews
Delivery Cost
ঢাকা সিটির ভিতর ৳ 70.00
ঢাকা সাব এরিয়া ৳ 100.00
ঢাকার বাহিরে অন্য জেলা ৳ 130.00
Description


প্রয়োজনের সময় ছাদের ট্যাঙ্কে পানি নেই? আর পানি তোলার জন্য বারবার সুইচের কাছে দৌড়াদৌড়ি করতে করতে বিরক্ত? 🤦‍♂️
কাজের ব্যস্ততায় মোটর বন্ধ করতে ভুলে গেছেন, আর ট্যাঙ্ক উপচে ছাদ পানিতে ভেসে যাচ্ছে! এতে যেমন ছাদের প্লাস্টার ড্যাম্প হয়ে ক্ষতি হচ্ছে, তেমনই অহেতুক অপচয় হচ্ছে মূল্যবান পানি ও বিদ্যুৎ।
বাড়িওয়ালা ও ফ্ল্যাট মালিকদের এই প্রতিদিনের দুশ্চিন্তা থেকে স্থায়ী মুক্তি দিতে Needs4u.shop নিয়ে এলো AquaSense Fully Automatic Water Pump Controller! যা আপনার বাসার পানির ব্যবস্থাপনাকে করবে সম্পূর্ণ অটোমেটিক এবং দুশ্চিন্তা মুক্ত ।

💧 "শুধু ছাদের ট্যাংকি নয়, মাটির নিচের রিজার্ভারের খবরও রাখে আমাদের অটোমেটিক ওয়াটার লেভেল কন্ট্রোলার!"

❌ বাজারের সাধারণ অ্যাপ-কন্ট্রোলার মাটির নিচের পানির খবর রাখে না, ফলে পানি ছাড়া মোটর ঘুরে সহজেই পুড়ে যায়।

✅ আমাদের স্মার্ট কন্ট্রোলার একই সাথে ছাদ ও আন্ডারগ্রাউন্ড—দুই ট্যাংকের লেভেল মেপে মোটর অন-অফ করে।

✅ সিঙ্গেল ফেজ কিংবা থ্রি-ফেজ—যেকোনো সাইজের মোটরে ১০০% নির্ভরযোগ্য।

💧 Aquasense Automatic Water Level Controller — ফিচার ও সুবিধাসমূহ

🌟 ১. ডুয়েল ট্যাংক ইন্টেলিজেন্ট সেন্সিং (Dual Tank Sensing)

  • এক সাথে দুই ট্যাংক মনিটরিং: এটি ছাদের ওভারহেড ট্যাংক এবং মাটির নিচের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার—দুই ট্যাংকের পানির লেভেল একই সাথে সেন্স করতে পারে।

  • স্মার্ট অটোমেশন: মাটির নিচে পানি থাকলে এবং ছাদে পানির প্রয়োজন হলেই কেবল মোটর অন করবে। অন্যথায় অন হবে না।

🛡️ ২. ১০০% ড্রাই-রান ও মোটর সুরক্ষা (Dry-Run Protection)

  • ফাঁকা ঘুরবে না মোটর: মাটির নিচের রিজার্ভারে পানি না থাকলে কন্ট্রোলারটি মোটর চালু হতে দেয় না।

  • কয়েল পুড়ে যাওয়া থেকে রক্ষা: পানি ছাড়া ফাঁকা মোটর ঘুরে অতিরিক্ত গরম হয়ে কয়েল পুড়ে যাওয়ার ঝুঁকি থেকে শতভাগ সুরক্ষা দেয়।

⚡ ৩. অল-ইন-ওয়ান ইউনিভার্সাল ফিটিং (Single Phase & 3-Phase Support)

  • যেকোনো পাম্পের উপযোগী: বাসাবাড়ির ছোট সিঙ্গেল-ফেজ (220V) পাম্প থেকে শুরু করে বড় কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল থ্রি-ফেজ (440V) পানির মোটর—যেকোনো সাইজ ও ক্যাপাসিটির মোটরের সাথে ব্যবহারযোগ্য (ম্যাগনেটিক কনট্যাক্টরের সাহায্যে)।

💧 ৪. অটোমেটিক ওভারফ্লো প্রিভেনশন (Overflow Protection)

  • পানির অপচয় রোধ: ছাদের ট্যাংক পূর্ণ হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে মোটর বন্ধ হয়ে যায়। ফলে ট্যাংক উপচে পানি পড়ে ছাদ বা দেয়ালের ক্ষতি হওয়া এবং পানির অপচয় সম্পূর্ণ বন্ধ হয়।

💡 ৫. বিদ্যুৎ ও বিল সাশ্রয়ী (Power & Energy Saving)

  • ফালতু বিদ্যুৎ খরচ বন্ধ: মোটর কেবল প্রয়োজন অনুযায়ী চলে এবং সঠিক সময়ে বন্ধ হয় বলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমে আসে এবং বিদ্যুৎ বিল সাশ্রয় হয়।

⚙️ ৬. ম্যানুয়াল ওভাররাইড মোড (Manual Control Feature)

  • জরুরি প্রয়োজনে ম্যানুয়াল সুবিধা: সেন্সর বা অটোমেটিক মোডের পাশাপাশি এতে ম্যানুয়ালি মোটর চালু ও বন্ধ করার সুযোগ থাকে, যাতে জরুরি প্রয়োজনে যেকোনো সময় আপনি নিজে মোটর চালাতে পারেন।

🔌 ৭. দীর্ঘস্থায়ী ও ঝামেলাহীন অপারেশন

  • মেকানিকাল সুইচের ঝামেলামুক্ত: ঘনঘন সুইচে হাত দেওয়ার প্রয়োজন পড়ে না। উন্নত মানের পার্টস ও সেন্সর প্রযুক্তি ব্যবহারের ফলে দীর্ঘ দিন নির্বিঘ্নে সেবা দেয়।

প্যাকেজে যা যা থাকছে: 

✅  ১ টি স্মার্ট কন্ট্রোলার ইউনিট। 

✅ হাই-কোয়ালিটি সেন্সর প্রোব 

✅ মাউন্টিং স্ক্রু এবং রয়্যাল প্লাগ এবং রেইল।

✅  ১ টি ২২ Amp ম্যাগনেটিক কন্টাক্টর (3 - 4 Hp মোটরের জন্য প্রযোজ্য) (কোন গ্যারান্টি/ওয়ারেন্টি প্রযোজ্য নয়)।

✅  মটরের সুইচ থেকে টাংকি পর্যন্ত cat-6 ক্যাবল (প্রতি মিটার 15 টাকা হিসেবে আলাদাভাবে দাম পরিশোধযোগ্য)।  

✅ বিস্তারিত ইউজার ম্যানুয়াল।

  • এই ডিভাইসের সাথে সেন্সর প্রোব কানেকশনের জন্য আমরা সাধারণত কাস্টমারকে cat-6 ক্যাবল ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি। এখানে একসাথে ৮ টি তার থাকে। সাধারণত আমাদের ডিভাইসের জন্য ৩ টা তার ব্যবহার হয় বাকি ৫ টা তার স্ট্যান্ড বাই হিসেবে থাকে যা পরবর্তীতে ব্যবহারযোগ্য। আপনার পানির মটরের সুইচ থেকে ছাদের উপরে টাংকি পর্যন্ত মোট যতটুকু দৈর্ঘ্য সে পরিমাণ তার প্রয়োজন হবে। আপনি চাইলে এটি আপনার নিকটস্থ ইলেকট্রিক দোকান থেকে কিনে নিতে পারেন অথবা আমাদের কাছেও আছে।


নিশ্চিন্তে ব্যবহার করুন (ওয়ারেন্টি):

🛡️ ১২ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ১০ বছরের অফিশিয়াল সার্ভিস ওয়ারেন্টি!

(দ্রষ্টব্য: ভুল কানেকশন, পুড়ে যাওয়া, ফিজিক্যাল ড্যামেজ বা পানিতে ডিভাইস ভিজলে ওয়ারেন্টি কার্যকর হবে না)

 বিশেষ সতর্কতা

  • লোড লিমিট: ১ HP-এর চেয়ে বড় মোটরের ক্ষেত্রে সরাসরি কানেকশন না দিয়ে অবশ্যই একটি ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করতে হবে।
  • নিরাপত্তা: কানেকশন দেওয়ার আগে মেইন পাওয়ার অফ রাখতে হবে।
  • পরিচ্ছন্নতা: আয়রন বা ময়লা জমে সেন্সর যেন কাজ করা বন্ধ না করে, সেজন্য প্রতি ৩-৬ মাস অন্তর সেন্সরগুলো পরিষ্কার করতে হবে।

    🔥 বিদ্যুৎ বিল কমাতে এবং পানির অপচয় রুখতে আজই অর্ডার করুন!

    🛒 অর্ডার করতে Add to Cart বাটনে ক্লিক করুন। 📞 যেকোনো প্রয়োজনে কল করুন: 09639205555

    📍 সারাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা!


    (0) Relative Product
    Add a Review
    How was your experience?

    Related Products

    Automatic Water Pump Controller (Dual Tank)
    28 % Off
    Automatic Water Pump Controller (Single Tank)
    28 % Off